
Distractors in Listening
সাধারণত: লিসনিংয়ে ডিসট্রাকটরের নানা রূপ
(ক) অসত্য (অশুদ্ধ) তথ্য। (খ) বিকল্প উপায় (এমসিকিউ প্রশ্ন) (গ) বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট) (ঘ) সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ। (ঙ) কথা পরিবর্তন। (চ) ইনফরমেশন ওভারলোড।
খ। বিকল্প উপায় (অলটারনেটিভ সল্যুশন-এমসিকিউ প্রশ্ন)
অনেক সময় কোনো কোনো প্রশ্নের উত্তরে একাধিক পছন্দ বা বিকল্প উত্তরগুলো দিয়ে দেওয়া হয়, যেখানে সঠিক উত্তর শুধু একটি, বাকিগুলো ভুল। যেমন এমসিকিউ। পরিকল্পিতভাবেই এটি করা হয়, যাতে পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ে। তাদের সামনে একটি সঠিক উত্তরের পরিবর্তে একাধিক (তিন থেকে চারটি) সম্ভাব্য উত্তর থাকে। সবচেয়ে মজার বিষয় হলো উত্তরগুলো দেখতে বা যুক্তিতর্কে খুব কাছাকাছি। এখানে খুব গভীরভাবে বিচার-বিশ্লেষণ করে ডিসট্র্যাকটর সরিয়ে সঠিক উত্তরটি শনাক্ত করা খুব জরুরি। উদাহরণ-২

এখানে প্রশ্নের উত্তরে একাধিক পছন্দ বা বিকল্প উত্তরগুলো (এমসিকিউ) দেওয়া আছে যেখানে সঠিক উত্তর শুধু একটি, বাকিগুলো ভুল।
গ। বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট)
বিভ্রান্তিকর বিবৃতি (যা সত্যের মতো শোনালেও সত্য নয়) দিয়েও ডিসট্র্যাকটর তৈরি করা হয়। এটা পরীক্ষার্থীদের বিভ্রান্তি করে এবং সঠিক উত্তর হতে নজর সরিয়ে নেয়। সুতরাং ডিসট্র্যাকটর চিহ্নিত করে সেগুলোকে পাশ কাটানোর দক্ষতা প্রয়োজন যা কিনা সঠিক উত্তর বাছাই করতে সাহায্য করে। উদাহরণ-৩:

কথোপকথনে প্রথমে এসেছে ডবল সেভেন ডবল ফাইফ। কিন্তু পরে সেটিকে ঠিক করে দেওয়া হয়েছে—ডবল ফাইভ ডবল সেভেন। সঠিক উত্তর ৫৫৭৭।
ঘ। সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ
সঠিক উত্তরের কাছাকাছি উচ্চারিত শব্দগুলো ব্যবহার করেও বিভ্রান্তি সৃষ্টি করা হয়। পরীক্ষার্থীরা একটির সঙ্গে অন্য বিষয় গুলিয়ে ফেলে, বিশেষ করে ছাত্ররা যখন তাদের লিসনিং দক্ষতার ওপর বিশ্বাস করে পরীক্ষা দেয়। কিন্তু এহেন সমোচ্চারিত শব্দ ব্যবহার করে ফাঁদ পাতা হয় তখন তারা সেটি বোঝে না। উদাহরণ-৪:

প্রথমে ভুল উত্তর দিয়েছে। কিন্তু কথোপকথনে দ্বিতীয় ব্যক্তি লেখা নোট দেখে বোঝেন যে প্রথম ব্যক্তি যা বলছেন, তা ভুল। সুতরাং শেষের বলাটিই (thirteen) সঠিক উত্তর। এখানে সমোচ্চারিত শব্দগুলো (thirty / thirteen) বারবার উচ্চারিত হয়েছে।
[পর্ব-৫.৩ আগামী সংখ্যায়]
আরও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি কোর্সের লিখিত ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৬ ঘণ্টা আগে
দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যকর মনিটরিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কিন্ডারগার্টেনসহ প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করার...
৬ ঘণ্টা আগে
রকি আরও জানান, এর আগে বিভাগের দেয়ালে নিজের নাম লেখার বিষয়কে কেন্দ্র করে তাঁকে ডেকে নেওয়া হয়। সেখানে ২০তম ও ২১তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁকে কান ধরে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়ে রাখা, এক হাত উঁচু করে অন্য হাত দিয়ে বিভিন্ন কাজ করানো এবং বিভিন্ন ধরনের হাসি দিতে বাধ্য করাসহ নানা...
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স (১ বছর, ২ সেমিস্টার) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে