বর্তমানে উচ্চশিক্ষা কিংবা অভিবাসনের স্বপ্ন পূরণে আইইএলটিএস একটি অপরিহার্য ধাপ। সাম্প্রতিক সময়ে পরীক্ষার্থীদের বড় অংশই বেছে নিচ্ছেন কম্পিউটার-বেইজড আইইএলটিএস। তবে শুধু পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত স্কোর আসে না; প্রয়োজন সঠিক কৌশল, নিয়মিত অনুশীলন এবং উপযুক্ত অনলাইন রিসোর্সের ব্যবহার। পরিকল্পিত প্রস্তুতি থাকলে এখানে একই সময়ে অনেক বেশি অগ্রগতি সম্ভব। ডিজিটাল পরীক্ষায় সফল হতে চাইলে প্রস্তুতিও হতে হবে ডিজিটাল ও কৌশলভিত্তিক। এমনই কিছু ওয়েবসাইট নিয়ে থাকছে আজকের আলোচনা।
জাম্পইনটো.কম
আইইএলটিএস প্রস্তুতির ভিত্তি হিসেবে কেমব্রিজ আইইএলটিএস সিরিজকে সবচেয়ে নির্ভরযোগ্য ধরা হয়। কিন্তু শুধু এই বই দেখে অনুশীলন করলে নিজের প্রকৃত অবস্থান বোঝা কঠিন। জাম্পইনটো.কম এই সমস্যার কার্যকর সমাধান দেয়। এখানে কেমব্রিজ আইইএলটিএস ১-২০ পর্যন্ত রিডিং ও লিসেনিং পরীক্ষাগুলো কম্পিউটার ফরম্যাটে দেওয়া আছে। পরীক্ষার্থী উত্তর সাবমিট করার সঙ্গে সঙ্গেই স্কোর ও ভুলের বিশ্লেষণ দেখতে পারেন। ফলে শুধু অনুশীলন নয়, নিজের দুর্বলতা চিহ্নিত করে সংশোধনের সুযোগ তৈরি হয়। পরীক্ষার আগে দ্রুত প্রস্তুতি ঝালাই করার ক্ষেত্রেও এটি বিশেষ সহায়ক।লিঙ্ক
আইইএলটিএসঅনলাইনটেস্টস.কম
বাস্তব পরীক্ষায় আত্মবিশ্বাসের সবচেয়ে বড় উৎস হলো পূর্ব অভিজ্ঞতা। আইইএলটিএসঅনলাইনটেস্টস.কম
সেই অভিজ্ঞতা তৈরিতে সহায়তা করে। এই ওয়েবসাইটে বিপুলসংখ্যক ফ্রি মক টেস্ট রয়েছে, যা প্রায় পরীক্ষার হলের পরিবেশের মতো। পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে নিজের পারফরম্যান্স মূল্যায়ন করতে পারে। স্কোর পাওয়ার পাশাপাশি অন্য পরীক্ষার্থীদের সঙ্গে তুলনামূলক অবস্থান জানা যায়, যা প্রস্তুতির বাস্তব চিত্র তুলে ধরে। যাঁরা পরীক্ষার আগে নিজেকে যাচাই করতে চান, তাঁদের জন্য এটি অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। লিঙ্ক
মিনি-আইইএলটিএস.কম
দীর্ঘ সময় ধরে একটানা অনুশীলন করা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। মিনি-আইইএলটিএস.কম-এ সমস্যার সমাধান দেয় সংক্ষিপ্ত ও ফোকাসড অনুশীলনের মাধ্যমে। এখানে ছোট ছোট রিডিং ও লিসেনিং সেট এবং আপডেটেড প্যাসেজ পাওয়া যায়। প্রতিদিন অল্প সময় ব্যয় করে নিয়মিত অনুশীলন করলে রিডিং স্পিড ও লিসেনিং অ্যাক্যুরেসি দ্রুত বাড়ে। যাঁরা ধীরে ধীরে নিজের দক্ষতা উন্নত করতে চান, তাঁদের জন্য এই সাইটটি বিশেষ উপযোগী। লিঙ্ক
আইইএলটিএসমেট.নেট
অনেক পরীক্ষার্থী অনুশীলনে ভালো করলেও পরীক্ষার হলে অস্বস্তি অনুভব করেন। এর অন্যতম কারণ হলো বাস্তব প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণার অভাব। আইইএলটিএসমেট.নেটে ঘাটতি পূরণ করে। এখানে কেমব্রিজ টেস্টের পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষায় আসা প্রশ্নের ধরন পাওয়া যায়। পরীক্ষার্থী চাইলে নির্দিষ্ট মডিউল বা পূর্ণাঙ্গ পরীক্ষা দিতে পারেন। ফলে পরীক্ষার পরিবেশ সম্পর্কে মানসিক প্রস্তুতি তৈরি হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। লিঙ্ক
টেনফিঙ্গারস.কম
কম্পিউটার-বেইজড আইইএলটিএসে অনেক শিক্ষার্থীর প্রধান সমস্যা টাইপিং স্পিড। অনেক সময় ভালো আইডিয়া থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে রাইটিং শেষ করা যায় না। টেনফিঙ্গারস.কম নিয়মিত অনুশীলনের মাধ্যমে টাইপিং দক্ষতা বাড়াতে সাহায্য করে। প্রতিদিন অল্প সময় টাইপিং প্র্যাকটিস করলে পরীক্ষার হলে কয়েক মিনিট সময় বাঁচানো সম্ভব, যা রাইটিং টাস্ক-২ ভালোভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লিঙ্ক
কার্যকর প্রস্তুতি রুটিন
সফল প্রস্তুতির জন্য রিসোর্স ব্যবহারের পাশাপাশি একটি নির্দিষ্ট রুটিন অনুসরণ জরুরি। প্রতিদিন অন্তত একটি রিডিং প্যাসেজ বা একটি লিসেনিং সেকশন সমাধান করে ভুলগুলো বিশ্লেষণ করা উচিত। একই সঙ্গে দৈনিক অল্প সময় টাইপিং অনুশীলন করলে রাইটিংয়ে গতি বাড়ে। সপ্তাহে অন্তত এক থেকে দুটি পূর্ণাঙ্গ মক টেস্ট দেওয়া প্রয়োজন, যাতে সময় ব্যবস্থাপনা ও মানসিক প্রস্তুতি তৈরি হয়। পাশাপাশি নিয়মিত রাইটিং টাস্ক অনুশীলন করলে চিন্তা সংগঠনের দক্ষতা উন্নত হয়।
কেন পরিকল্পিত প্রস্তুতি গুরুত্বপূর্ণ
আইইএলটিএস মূলত মুখস্থভিত্তিক পরীক্ষা নয়; এটি দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। অর্থাৎ ভাষাজ্ঞান থাকলেই যথেষ্ট নয়; বরং তা নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকরভাবে ব্যবহার করার ক্ষমতাই স্কোর নির্ধারণ করে। রিডিংয়ে দ্রুত তথ্য খুঁজে বের করা, লিসেনিংয়ে মনোযোগ ধরে রাখা, রাইটিংয়ে সুসংগঠিত ভাব প্রকাশ এবং সময় ব্যবস্থাপনা—এই চারটি বিষয়ের ওপরই সাফল্য নির্ভর করে। সঠিক রিসোর্সের ব্যবহার এবং নিয়মিত বিশ্লেষণভিত্তিক অনুশীলন এই দক্ষতাগুলো তৈরি করে।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’—এই অমর পঙ্ক্তি আজও বাঙালির হৃদয়ে ধ্বনিত হয়। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য তরুণেরা জীবন উৎসর্গ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
১ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য যাঁরা বিদেশের মাটিতে পা রাখার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য নতুন দুয়ার খুলে দিল অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ ‘আরটিপি স্টাইপেন্ড স্কলারশিপ’-এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রাণচঞ্চল পরিবেশ, হলভিত্তিক তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর আবহে শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) আয়োজিত এবং শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় সম্প্রতি অনুষ্ঠিত..
৩ ঘণ্টা আগে
মানুষ জন্মগতভাবেই সুখী হতে চায়। আমরা চাই শান্তি, চাই স্বস্তি—এমন একটি জীবন, যেখানে রাতের ঘুমটা হবে নির্ভার। কিন্তু অদ্ভুত সত্য হলো, আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়; শত্রু নিজের চিন্তা, ভয়, অহংকার আর ভুল বিশ্বাস। অজান্তেই আমরা নিজের জন্য এমন এক মানসিক কারাগার তৈরি করি, যেখান থেকে বের হওয়ার পথটাও
৩ দিন আগে