
[Approach to Listening]
খ. রেকর্ডিং শুরু হলে করণীয়
এতক্ষণ প্রশ্নপত্র দেখেছেন, বিশ্লেষণ করেছেন এবং সম্ভাব্য উত্তর ধরে নিয়েছেন। এখন রেকর্ডিং শোনার পালা। এবার রেকর্ডিং শুনে প্রশ্নপত্রের ওপর নোট নিতে থাকুন। যেহেতু সম্ভাব্য উত্তর কী হবে তা আগে থেকে জানেন, তাই সঠিক উত্তর ধরতে পারা সহজ হবে। তবে যতটা সম্ভব নোট নিতে থাকুন। প্রয়োজন না হলে বাদ দেওয়া যাবে; কিন্তু নোট না নিলে কোনো তথ্য-উপাত্ত পরে আর পাওয়া যাবে না।
গ. রেকর্ডিং শেষ হলে করণীয়
রেকর্ডিং শেষ হলে উত্তরগুলো উত্তরপত্রে (অ্যানসার শিট) ওঠান। তবে উত্তর নিজে মেলাবেন না। আপনার পার্শ্ববর্তী কাউকে দিয়ে মেলান। যেগুলোর উত্তর সঠিক হয়নি, তা আবার শুনুন। এবার দেখুন, উত্তর সঠিক হয়েছে কি না। রেকর্ডিং শেষে (যদি কোনো প্রশ্নের জবাব ভুল করে থাকেন, তবে নিজে চেক না করে আপনার বন্ধুকে দিয়ে করান)।
প্রথমবার উত্তর সঠিক হলে বুঝবেন যে আপনার দক্ষতা আছে।
দ্বিতীয়বার উত্তর সঠিক হলে
এবারও উত্তর সঠিক না হলে

সারসংক্ষেপ একনজরে
অধিক জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন-১: লিসেনিংয়ে এসব আমরা কেন করছি?
উত্তর-১: এ পদ্ধতিতে অনুশীলন করলে পুরো বিষয়ের ওপর গভীর ধারণা হয়, যা সঠিক উত্তর খুঁজে পেতে সাহায্য করে।
[পরবর্তী পাঠদান–৩: লিসেনিংয়ে মোডিফায়ার]
লেখক: সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা
আরও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি কোর্সের লিখিত ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৬ ঘণ্টা আগে
দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যকর মনিটরিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কিন্ডারগার্টেনসহ প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করার...
৬ ঘণ্টা আগে
রকি আরও জানান, এর আগে বিভাগের দেয়ালে নিজের নাম লেখার বিষয়কে কেন্দ্র করে তাঁকে ডেকে নেওয়া হয়। সেখানে ২০তম ও ২১তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁকে কান ধরে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়ে রাখা, এক হাত উঁচু করে অন্য হাত দিয়ে বিভিন্ন কাজ করানো এবং বিভিন্ন ধরনের হাসি দিতে বাধ্য করাসহ নানা...
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স (১ বছর, ২ সেমিস্টার) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে