
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল চলতি মাসের ১২ মে রোববার প্রকাশিত হবে। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪-এর ফল এবং ফলের পরিসংখ্যান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।
রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় তিনি ফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল চলতি মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে প্রকাশের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতি সাপেক্ষে চলতি মাসের ১২ মে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়।
গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে।

পরীক্ষা কোড: ২২০১-এর আওতাধীন পরীক্ষাটি দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।
১ ঘণ্টা আগে
বিদেশে উচ্চশিক্ষা বাংলাদেশের অনেক তরুণ-তরুণীর স্বপ্ন। কেউ ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার আকাঙ্ক্ষা রাখেন, কেউ উন্নত গবেষণার সুযোগ খোঁজেন, আবার কেউ আন্তর্জাতিক পর্যায়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান। নিঃসন্দেহে এটি একটি সম্ভাবনাময় সিদ্ধান্ত। তবে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আমাদের সমাজে এখনো নানা ভুল ধারণা...
৬ ঘণ্টা আগে
উচ্চশিক্ষায় নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।
১৮ ঘণ্টা আগে
শিক্ষাব্যবস্থায় কৃত্রিমভাবে পাসের হার কিংবা জিপিএ-৫-এর সংখ্যা বাড়িয়ে পরিসংখ্যানে ‘মিথ্যা বার্তা’ দেওয়ার পথ পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে পুরো শিক্ষা খাত পুনর্গঠনের লক্ষ্যে ২০২৮ সালের শিক্ষাবর্ষ...
১ দিন আগে