
খাতায় থাকা মোবাইল নম্বরে ফোন করে এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষকের বাসায় ডেকে নিয়ে আবার খাতা লেখানোর অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পরই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন....

ইংরেজি দ্বিতীয় পত্রের খাতায় মোবাইল নম্বর লিখে এসেছিল এক এইচএসসি পরীক্ষার্থী। খাতা দেখতে গিয়ে নম্বরটি চোখে পড়ে পরীক্ষকের। তিনি ফোন করে ডাকেন ওই পরীক্ষার্থীকে। সে গিয়ে দেখে, পেয়েছে ২৫ নম্বর। পরে পরীক্ষকের হাতে গুঁজে দেয় ২ হাজার টাকা। এরপর পরীক্ষক তাকে খাতা দেন লিখতে। লেখার পর তার নম্বর হয় ৫০।

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৩১৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৭৯ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। এতে পুনর্নিরীক্ষণের আবেদন করা প্রতি ১০০ জনের প্রায় ২৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হাটহাজারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহিন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।