
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে বেলা ৩টা পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজা উদ্দিন স্টালিন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারহানাজ ফিরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস-সাবের।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বলেন, উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়; জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই আধুনিক জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও দেশপ্রেম ধারণ করতে হবে।
আব্দুল খালেক বলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানকার শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে এটাই প্রত্যাশা।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজা উদ্দিন স্টালিন বলেন, শিক্ষার সঙ্গে সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে সংস্কৃতিচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টামফোর্ডের শিক্ষার্থীদের এমন একটি সুন্দর সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ প্রশংসনীয়।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারহানাজ ফিরোজ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের সহযোগিতায় তারা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ নাফে আস-সাবের বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনের নতুন যাত্রা শুরু হয়েছে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেয়। নবীন শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, নিয়মকানুন, সুযোগ-সুবিধা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্টামফোর্ডের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নাচ, গানসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে জাতীয় নাট্যশালা। উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে দিনব্যাপী ফ্রেশম্যান ওরিয়েন্টেশন-২০২৬ শেষ হয়।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।
৭ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ‘ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক ছয় সপ্তাহের সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক এবং ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবীরা এ কোর্সে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয়জীবনে প্রেজেন্টেশন একটি পরিচিত বিষয়। ক্লাসের কাজ, সেমিনার কিংবা গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে বিষয়টি কিছুটা কঠিন মনে হতে পারে। ভালো প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন এই ভয় অনেকটাই কমিয়ে দিতে পারে।
১২ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশে পাড়ি দেওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন, ভর্তি নিশ্চিত করা, এরপর ভিসার প্রস্তুতি। পুরো প্রক্রিয়ায় কাগজপত্রের গুরুত্ব অনেক। আবেদনের সময় প্রয়োজনীয় নথি হাতে না থাকলে শেষ মুহূর্তে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
১৩ ঘণ্টা আগে