Ajker Patrika

ঢাবির আইবিএতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি

শিক্ষা ডেস্ক
ঢাবির আইবিএতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ‘ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক ছয় সপ্তাহের সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক এবং ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবীরা এ কোর্সে আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ আগস্ট ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

কোর্সটির মোট ফি ৩২ হাজার টাকা। ক্লাস শুরু হবে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রাঙ্গণে প্রতি শুক্রবার (সেকশন-এ) ও শনিবার (সেকশন-বি) সকালে এবং বিকেলে ক্লাস অনুষ্ঠিত হবে।

আগ্রহীরা আইবিএর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ০১৭৬৬৯৯৩৩৯০ নম্বরে যোগাযোগ করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত