Ajker Patrika

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে বিএনসিসির সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

ঢাবি প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে বিএনসিসির সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিএনসিসির র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে সচেতনতামূলক র‍্যালিটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

বিএনসিসি হেডকোয়ার্টারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে ক্যাডেটরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ক্যাম্পাসে চলাচলকারী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনসিসি ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের নৌ শাখার প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁঞা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসির সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেট, সামরিক প্রশিক্ষক এবং বিএনসিসির অফিস স্টাফেরা অংশ নেন।

এ ছাড়া ঢাকা কলেজ বিএনসিসির সেনা শাখার ক্যাডেটরা ব্যান্ড পার্টিসহ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁদের অংশগ্রহণে র‍্যালিটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

কর্মসূচিতে বক্তারা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত