সিলেটের গোয়াইনঘাটে থানা-পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মানব পাচার চক্রের সদস্যসহ বিভিন্ন মামলায় মোট ১৯ জন আসামিকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।
সূত্রে জানা গেছে, একটি চক্রের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মানব পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হাজিপুর বাজার থেকে মানব পাচার চক্রের সদস্য আল আমিন আহমেদসহ অবৈধ অনুপ্রবেশের সময় ১০ জনকে আটক করেন প্রতাপপুর বিওপির সদস্যরা।
অপর দিকে পৃথক অভিযানে মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় আরও ৯ আসামিকে আটক করেছে গোয়াইনঘাট থানার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
১ ঘণ্টা আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
১ ঘণ্টা আগে
আদালত কক্ষে বিচার চলাকালে এক আসামিকে আরেক আসামি মাদক সরবরাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার করে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্য
১ ঘণ্টা আগে
প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে