গোয়াইনঘাট

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গাড়ি আটকে চাঁদা তোলার অভিযোগে ছাত্রদলের আট নেতা-কর্মীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিলেট জেলা ছাত্রদল। গতকাল সোমবার রাতে জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা
সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গোরাগ্রামে এ ঘটনা ঘটে।

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল ধ্বংস করল সেনাবাহিনী
সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি মর্টার শেল উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় সিলেট সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।

ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
দিনের পর দিন ড্রেজার মেশিন দিয়ে নদ থেকে অবৈধভাবে বালু তুলে তা বিক্রি করছে প্রভাবশালী চক্র। এতে তারা আঙুল ফুলে কলাগাছ হলেও কপাল পুড়ছে সাধারণ কৃষকের। অবৈধভাবে বালু তোলার ফলে ভাঙছে চেঙ্গেরখাল নদ, কৃষক হারাচ্ছে তাঁর ফসলি জমি ও বসতঘর।












