
রংপুরের পীরগঞ্জে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়ার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম ও সিমকার্ড জব্দ করা হয়। আজ মঙ্গলবার (১৯ মে) ভোরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের দক্ষিণ পাশে মাদ্রাসা মোড়সংলগ্ন একটি বাড়িতে এই অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অমিত পার্থ সরকারের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির ভেতরে অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনার সময় আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন একবারপুর গ্রামের জাকারিয়া ইসলাম জিম, জাহিদ হাসান, আরিফ বিল্লাহ, আল মাসুদ শেখ, হাদিউল আলম, জিশান মণ্ডল ও রাব্বি প্রধান এবং মাদারগঞ্জ বন্দরের সুজন চন্দ্র সাহা।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, দুটি কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, ১৩টি স্মার্টফোন ও ২৬টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। উদ্ধার আলামত জব্দ করা হয়েছে।
এই ঘটনায় একবারপুর পূর্বপাড়া এলাকার হীরা প্রধানসহ আরও চার-পাঁচজনকে পলাতক আসামি করা হয়েছে।
ডিবি পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অ্যাপ ও মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০, ২১, ২২ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
৪৪ মিনিট আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের হিলিতে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ছিনতাইকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি জাপানি গ্লাভস কারখানায় নোটিশ ছাড়াই ১১২ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাঁরা পুনর্বহালের দাবি জানান।
১ ঘণ্টা আগে