মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রনছ পারুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আলমগীর মণ্ডলকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশক আলী মণ্ডলের ছেলে।
আহত আলমগীরের ভাই লালন মণ্ডল অভিযোগ করেন, এর আগেও শহরের বৈখর এলাকার বাবু মিজি (২৮) তাঁর ভাই আলমগীরকে কুপিয়েছিলেন এবং ওই ঘটনায় মামলা চলমান রয়েছে। সেই মামলার জেরে আজ সন্ধ্যায় রনছ পারুলপাড়া ব্রিজ এলাকায় আলমগীরকে একা পেয়ে পাশের একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর দুই পায়ের রগ কেটে দেওয়া হয় এবং মাথায় গুরুতর আঘাত করা হয়।
আলমগীর মণ্ডল বলেন, বাবু মিজির নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল তাঁকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। পরে মাথায় এলোপাতাড়ি আঘাত করে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আলমগীরের দাবি, অভিযুক্ত বাবু মিজি একাধিক হত্যা, মাদক ও মারামারি মামলার আসামি। বাবু মিজি শহরের বৈখর এলাকার মৃত অফিজ উদ্দিনের ছেলে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাগিব এহসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবকের দুই পায়ের রগ কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া মাথায়ও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ও বিপ্লব নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ৩৬০টি ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। জব্দ করা হয়েছে তাঁদের ব্যবহৃত জিপ গাড়িটিও।
৬ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
২৪ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। কেউ কেউ এখনো সেই প্রবণতা ধরে রাখতে চাইছেন।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে