
লালমনিরহাটের হাতীবান্ধায় এক গ্রামপুলিশকে মারধর করে উদ্ধার ফেনসিডিল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম জাহেদুল ইসলাম জাহিদ (৩৫)। তিনি উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী এলাকার এহসান আলীর ছেলে এবং ওই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন জাহিদের ভাই মামুন (৩৯), একই এলাকার আবদুল মালেকের ছেলে জুয়েল (২৬) ও নরুল ইসলামের ছেলে রুহুল (২৫)। অন্যদিকে এ ঘটনায় ভুক্তভোগী গ্রামপুলিশের নাম রবিউল ইসলাম। তিনি উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যম কাদমা এলাকার আবদুল আজিজের ছেলে ওই ইউনিয়নে গ্রামপুলিশ হিসেবে কর্মরত আছেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রামপুলিশ রবিউল ইসলাম পরের দিন শুক্রবার চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ-সাতজনের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে থানায় অভিযোগ দেওয়ার তিন দিন পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে পুলিশ অভিযোগটি এখনো নথিভুক্ত করেনি। এ ছাড়া ছিনিয়ে নেওয়া ভারতীয় নিষিদ্ধ মাদকও উদ্ধার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জাহেদুলের ভাই মামুন ও জুয়েল মোটরসাইকেলে বস্তা ভর্তি ফেনসিডিল নিয়ে পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। গ্রামপুলিশ রবিউলের উপস্থিতি বুঝতে পেয়ে মামুন ও জুয়েল মোটরসাইকেলটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে রবিউল মোটরসাইকেলে থাকা ব্যাগটি খুললে তার ভেতরে ভারতীয় ফেনসিডিল দেখতে পান। পরে বিষয়টি ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে ফোন করে জানান। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার মাদকগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার পথে জাহিদ, তাঁর ভাই মামুন ও অভিযুক্ত ব্যক্তিরা রবিউলের ওপর হামলা চালান। পরে তাঁকে মারধর করে ফেনসিডিল ও মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যান। পরে স্থানীয় লোকজন গ্রামপুলিশকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, ‘জহিদ ও তাঁর ভাই এলাকার চিহ্নিত মাদক কারবারি ও চোরাকারবারি। আমি বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় যাচ্ছিলাম, এ সময় জাহিদের ভাই মামুন ও জুয়েল মোটরসাইকেল নিয়ে আসতেছিল। আমাকে দেখেই তাঁরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। আমি স্থানীয়দের উপস্থিতিতে সেই মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে ফেনসিডিল উদ্ধার করে চেয়ারম্যানকে জানাই। এর কিছুক্ষণ পর জাহিদ তাঁর ভাই মামুন ও মাদক কারবারিরা আমাকে মারধর করে উদ্ধারকৃত মোটরসাইকেল ও ফেনসিডিলগুলো নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি বাড়িতে চলে আসি।’
এ বিষয়ে অভিযুক্ত জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিষয়টি মিথ্যা। এ কথা বলেই ফোনটি কেটে দেন তিনি।
অন্যদিকে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মণ্ডল বলেন, এ ঘটনায় গ্রামপুলিশকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ নিয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ওই গ্রামপুলিশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২১ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬