গ্রাম পুলিশ

চলাচলের রাস্তা নিয়ে বিরোধে মারধর, পাটগ্রামে নিহত ১
লালমনিরহাটের পাটগ্রামে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে দুলাল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত দুলালের স্ত্রী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

জাতীয় সংগীত না পারায় গ্রাম পুলিশে নিয়োগ পেলেন না কেউ
তেঁতুলিয়ায় চারটি ইউনিয়নে গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া কেউই উত্তীর্ণ হতে পারেননি। জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে না পারায় ৩৮ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে বলে জানিয়েছেন নিয়োগ-সংশ্লিষ্টরা।

পলাশবাড়ীতে গ্রাম পুলিশ নিয়োগ-পদোন্নতিতে স্বজনপ্রীতির অভিযোগ
গাইবান্ধার পলাশবাড়ীতে পাঁচ ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ (মহল্লাদার ও দফাদার) নিয়োগে নানা অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

মেম্বার পদে দুবার পরাজিত এসকেন আলী স্বপ্ন দেখছেন এমপি হওয়ার
দুবার ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি মেম্বার) পদে পরাজিত মো. এসকেন আলী এমপি হওয়ার স্বপ্ন দেখছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন এই গ্রাম পুলিশ।












