Ajker Patrika

পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২১

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২১
পুলিশের বিশেষ অভিযানে আটক কয়েকজন। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা পৌরসভায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন ২১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে ব্যর্থ হওয়ায় ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।

পাথরঘাটা থানা-পুলিশের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৪ থেকে ১৬ বছর বয়সী ছয়জন কিশোর রয়েছে। আটক ব্যক্তিরা পাথরঘাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ বাদুরতলা, ছোট পাথরঘাটা, দক্ষিণ পাথরঘাটা, কালীবাড়ি, পদ্মা, রুহিতা, ছোট টেংরা, দক্ষিণ কুপধন, কাঞ্চুরহাট ও পূর্ব কালমেঘা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি জব্দ করা মোটরসাইকেলগুলোর কাগজপত্র পরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সম্প্রতি পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাথরঘাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত