Empty
রংপুর

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার
রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতনকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামি খলিলুর রহমানকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ
রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় লিখন মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুল ড্রাইভার নামে আরও একজন আহত হয়েছেন। আজ সোমবার রাতে উপজেলার বড়দরগা মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা
রংপুরের কাউনিয়ায় বাড়ির সামনে ফখরুল আলম রতন (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে রংপুর নগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সড়ক সংস্কার, ফুটপাত পরিষ্কার, সড়ক বিভাজকে রং ও ফুলের গাছ লাগানোর কাজ চলছে। বিশেষ করে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক মেরামত করা হচ্ছে।












