Ajker Patrika

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০০: ০১
গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ
বিএনপি কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রংপুরের গঙ্গাচড়ায় মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুসহ দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা এবং দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের খলিফার বাজার এলাকায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে সমাবেশ হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি চাঁন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মিজানুর রহমান লুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন প্রামাণিক লিজু, মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মাবুদসহ সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে আইয়ুব আলী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক, তাঁদের ছাড় দেওয়া হবে না। এমনকি বিএনপির কেউ এ ঘটনায় জড়িত থাকলেও তাঁকে ছাড় দেওয়া হবে না।

সমাবেশে বক্তারা হামলা ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দলীয় কার্যালয়ে হামলা ও নেতা-কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত