Ajker Patrika

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩
রংপুরের হারাগাছ থানায় গ্রেপ্তার তিন আসামী। ছবি: আজকের পত্রিকা

রংপুরের হারাগাছ থানাধীন এলাকায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার হয়েছে। আজ বৃহস্পতিবার তিনজনকেই পৃথক পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হারাগাছ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের ঠাকুরদাস গ্রামের সাজাপ্রাপ্ত জাহেরুল ইসলাম, একই পৌর এলাকার পরোয়ানাভুক্ত চড়চতুরা কমলদার পাড়ার আনোয়ারুল ইসলাম এবং পরোয়ানাভুক্ত রংপুর সিটির সিগারেট কোম্পানি দাওয়াইটারী এলাকার হাফিজুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রপ্তার জাহেরুল ইসলামের বিরুদ্ধে গত বছর লালমনিরহাট আদালতে মামলা দায়ের করে তাঁর স্ত্রী। সেই মামলায় দীর্ঘ শুনানি শেষে জাহেরুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় দেয় আদালত। রায় পর থেকে জাহেরুল পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

গতকাল বুধবার এসআই রুহুর আমীনসহ পুলিশের টিম অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে সাজাপ্রাপ্ত জাহেরুলকে আটক করে। এ ছাড়া ওই রাতে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে এনজিআর মামলায় পরোয়ানাভুক্ত দুজনকে আটক করে।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা-পুলিশের পরিদর্শক (ওসি) অশোক চৌহান বলেন, সাজাপ্রাপ্ত একজনসহ পরোয়ানাভুক্ত দুজনকেই আজ বৃহস্পতিবার রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত