ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করে ভাইরাল হওয়া পাবনার ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুলকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা সংলগ্ন গ্র্যান্ড তোফা হল ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে র্যাব-৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আবু বক্কার সিদ্দিকী রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। এ ছাড়া তিনি সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সুজানগর উপজেলার গাবগাছী গ্রামে। তিনি নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল বাবুর ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গতকাল রোববার রাতে অভিযান চালায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের সাগরপাড়া এলাকার পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, কয়েক দিন আগে রাতুলের কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর একটিতে দেখা যায়, হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন রাতুল। অন্য এক ছবিতে দেখা যায়, শুধু হাতের ওপর পিস্তল এবং অপরটিতে গুলিসহ আছেন রাতুল। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে গা ঢাকা দেন রাতুল।
ফেসবুকে ছবি দেখে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মত র্যাব ছায়া তদন্ত করছিল। তাঁকে ধরতে অভিযানও শুরু হয়। রোববার রাতে তাকে গ্রেপ্তারের পর তার দেখানো স্থান থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে।
র্যাব অধিনায়ক জানান, জিজ্ঞাসাবাদে রাতুল জানিয়েছেন, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তিনি নিজের কাছে পিস্তল রাখতেন। তিনি পাবনায় বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। ফেসবুকে ছবি দেওয়ার মূল উদ্দেশ্য ছিল তাঁর কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথাটি সবাইকে জানানো। তিনি নিজেকে বড় ধরনের সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে এই ছবি নিজেই প্রকাশ করেছিলেন।
সেই সঙ্গে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় আবু বক্কার সিদ্দিকী রাতুলের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হবে বলেও জানান র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

ভোলার চরফ্যাশনের জেলেদের জালে নদী ও সাগরে একসময় ধরা পড়ত প্রচুর মাছ। মাছ বিক্রি করেই চলত হাজারো জেলে পরিবারের সংসার। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। নদী ও সাগরে কাঙ্ক্ষিত মাত্রায় মাছ না পাওয়ায় কমেছে জেলেদের আয়। অথচ ট্রলার, জাল, জ্বালানি, খাবার ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
শর্ত লঙ্ঘন করে একজন এনজিওকর্মীকে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগের অভিযোগ উঠেছে। এর আগে বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করা মোসা. শাহানারা আক্তার নামের এ উপাধ্যক্ষের চুক্তির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের চেষ্টা চলছে বলেও জানা গেছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
৩ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৪ ঘণ্টা আগে