ময়মনসিংহের নান্দাইলে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা মামলায় সেই ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফয়সাল ফকির উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পৌর শহরের পাছপাড়া গ্রামের লাল মিয়া ফকিরের ছেলে।
আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলা হলে বিচারক রাজিব হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, ডিবি পুলিশ ওই আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলে। পরে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ওই দিন সকাল ১১ টার দিকে ওই কিশোরীর ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
এ নিয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ওই কিশোরী ধর্ষণ নাকি ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, গত রাতে মামলাটি থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ওই আসামিকে রিমান্ডে নেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর শহরের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পেছনে এই ঘটনা ঘটে। ঘটনার পর শনিবার (২৩ ফেব্রুয়ারি) ওই নারী ফুটবলার নিজে বাদী হয়ে ফয়সাল ফকির ও তাঁর দুই সহযোগীকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন। তবে, ওই কিশোরী ফুটবলারের অভিযোগ গত সোমবার (২৫ এপ্রিল) পুলিশ ধর্ষণ মামলা রুজু না করে ধর্ষণ চেষ্টার মামলা রুজু করে।

২০২৩ সালের ডিসেম্বর মাসে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সড়কটি নির্মাণে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ‘মোল্লা ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
১ ঘণ্টা আগে
ভারতের মাথাভাঙ্গা থানা-পুলিশ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে। পরে ভারতীয় কর্তৃপক্ষের ও বিএসএফের আনুষ্ঠানিকতা শেষে নিহত হওয়ার ১৯ ঘণ্টা পর বুধবার দিবাগত রাতে মরদেহ হস্তান্তর করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ২০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে নিহত হয় ওই যুবক।
১ ঘণ্টা আগে
এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপি মনোনীত সাবেক তিনবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) সমর্থিত প্রার্থী মিজানুর রহমান।
১ ঘণ্টা আগে
প্রায় এক বছর আগে মুক্তার স্বামী আমান উল্লাহ দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করেন। এরপর থেকে তিনি স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজখবর নেননি। এতে তিন সন্তান নিয়ে চরম অভাব-অনটনের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন মুক্তা।
২ ঘণ্টা আগে