
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক পরীক্ষার্থীকে (১৭) ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল রোববার বেলা পৌনে ২টায় ফুলতলা খাদ্যগুদাম খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ফুলতলা থানায় মামলা হয়েছে।
আক্রমণকারী বখাটে আশিক শেখকে ধাওয়া করে ধরে স্থানীয় জনতা পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে। তিনি অভয়নগরের গোবিনাথপুর গ্রামের আজিজুর রহমান শেখের ছেলে।
পরিবারের সূত্রে জানা গেছে, অভয়নগর সিদ্ধিপাশা গ্রামের ওই এসএসসি পরীক্ষার্থী সিদ্ধিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল ফুলতলা রি-ইউনিয়ন হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা শেষে মা-বাবার সঙ্গে বাড়ি ফিরছিল। তাঁরা ফুলতলা খাদ্যগুদাম ঘাটে নৌকায় ওঠার সঙ্গে সঙ্গে মা-বাবাকে ছুরি নিয়ে ধাওয়া করে আশিক। এ সময় ওই ছাত্রী নৌকার পাটাতনে পড়ে গেলে তার পিঠের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই বখাটে। তখন এলাকাবাসী ধাওয়া করে দামোদর নলুয়াপাড়া এলাকায় ধরে ফেলে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
আহত ছাত্রীকে ফুলতলা হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রীর মা বলেন, ‘প্রায় দুই বছর ধরে আশিক শেখ আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে পথেঘাটে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি আশিকের বাবা আজিজুর রহমান শেখকে জানিয়েও প্রতিকার পাওয়া যায়নি।’
গত ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হলে ছাত্রীর সঙ্গে পরিবারের কেউ না কেউ যান। প্রতিদিনই বাজারের বিভিন্ন মোড় ও স্কুলের সামনে আশিক গালাগাল ও ভয়ভীতি দেখাতেন। গতকাল পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে গুলি করে হত্যার হুমকি দেন, এরপর ছাত্রীকে ছুরিকাঘাত করেন।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আশিক শেখের নামে ফুলতলা থানায় মামলা করেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সপ্তম দিনেও তাঁরা দাবি আদায়ে অনড় অবস্থান বজায় রেখেছেন।
৬ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
নিজে হাজিরা খাতায় স্বাক্ষর করে দাখিল পাস ছেলেকে দিয়ে পাঠদান করানো ফাতেমা বেগম নামে সেই সহকারী শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ফাতেমা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
১৬ মিনিট আগে
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা রেলগেটে এ ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগমের স্বামীর নাম রজব আলী। বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে।
১৬ মিনিট আগে