
নিজে হাজিরা খাতায় স্বাক্ষর করে দাখিল পাস ছেলেকে দিয়ে পাঠদান করানো ফাতেমা বেগম নামে সেই সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফাতেমা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। ১২ মে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অসুস্থতার কারণে ছুটি না নিয়ে কর্মস্থলে এসে হাজিরা দিতেন ফাতেমা বেগম। নিজের স্থলে তাঁর সদ্য দাখিল পাস ছেলে মিরাজুন্নবী সিয়ামকে দিয়ে দীর্ঘদিন পাঠদান চালিয়ে আসছিলেন তিনি। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রচার হলে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, ‘তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার। কাউকে ছাড় দেওয়া হবে না।’

নাটোরের গুরুদাসপুরে মোহিরুল ইসলাম নামের এক কৃষকের পরিবারে হামলা, বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন দেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও থানায় অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।
১২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া দ্বি-মুখী স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘন, স্বেচ্ছাচারিতা এবং রাতের আঁধারে বিদ্যালয়ের সৌরবিদ্যুৎ সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, ‘জনগণের টাকায় মহাসড়কে পার্ক করা ছিল প্রতারণা। ৭ কোটি টাকায় পার্ক করেছিলেন আওয়ামী লীগের তৎকালীন মেয়র। বরিশালকে বাঁচাতে এ ধরনের পরিবেশবিরোধী কাজ যাতে আর না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্জ্যকে কী করে সম্পদে পরিণত করা যায়, তা নিয়
২ ঘণ্টা আগে
বাগেরহাটে হামলায় নিহত বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লের দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি অভিযোগ করেছে। জামায়াতের তিন কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, এখনো মামলা হয়নি, তবে হত্যাকারীদের শনাক্তে একাধিক দল কাজ করছে।
২ ঘণ্টা আগে