রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা রেলগেটে এ ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগমের স্বামীর নাম রজব আলী। বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে। নাতনি অসুস্থতার জন্য হাসিনা ১৫ দিন আগে রাজশাহীতে আসেন। সকালে তিনি সাতক্ষীরা যাওয়ার জন্য বের হন।
গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতার কারণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারানোর পর হাইওয়ে পুলিশের একটি পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপে থাকা ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ মিয়া নিহত হয়েছেন।
৫ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুই যুবককেই তাঁদের মায়ের অভিযোগের ভিত্তিতে আটক করে পুলিশ।
১৩ মিনিট আগে
প্রায় দুই দশক ধরে বন্ধ নীলফামারীর সৈয়দপুর-চিলাহাটি রেলপথের ৯ স্টেশনের মধ্যে ৫টি। ফলে একদিকে যাত্রীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে পরিত্যক্ত স্টেশনগুলোর অবকাঠামো, লুপলাইন ও মূল্যবান রেলসম্পদ নষ্ট হচ্ছে এবং বেদখল হচ্ছে বিপুল ভূসম্পত্তি।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয় আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িটি। ঝালকাঠি শহরের রোনালসে সড়কের সেই বাসভবনটি দুই বছর ধরে পরিত্যক্ত। একসময় আওয়ামী রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ভবনটি এখন পরিণ
৭ ঘণ্টা আগে