
রাজধানীর মহাখালীতে রেললাইনে ট্রেনের ধাক্কায় মুক্তারুল ইমরান (১৬) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মহাখালীর পাগলারপোল এলাকায় রেললাইনে ঘটনাটি ঘটে। আহতাবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
পথচারী হরিজন সোম জানান, সকালে ঘটনাস্থলের রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ইমরান। এ সময় গাজীপুরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হয় সে। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালে মৃত ইমরানের মা মুক্তারা আক্তার জানান, তাঁদের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বকুয়া গ্রামে। তেজগাঁও আরজতপাড়া এলাকায় ভাড়া থাকেন তাঁরা। ইমরানের বাবার নাম জামাল হোসেন শান্ত। সাভারের হেমায়েতপুরে একটি মাদ্রাসায় হিফজখানায় পড়ত ইমরান। দুই বোন এক ভাইয়ের মধ্যে ইমরান ছিল বড়।
মুক্তারা আক্তার আরও জানান, ইমরানের বাবা রিকশাচালক। মহাখালীতে তাঁর রিকশার গ্যারেজ। সকালে গ্যারেজের চাবি নিয়ে মহাখালীতে বাবার কাছে যাচ্ছিল ইমরান। এরপর লোকজনের কাছ থেকে জানতে পারি, ইমরান ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে।

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শুক্রবার ম্যারাথনের আয়োজন করে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন। এতে তিন শতাধিক দৌড়বিদের সঙ্গে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মো. নুরুল হক। আয়োজন শেষে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন...
৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবাসহ মো. রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৮ মিনিট আগে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, এই নগরকে সুন্দর রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। এটি বাস্তবায়নে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
২৭ মিনিট আগে
‘ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ১৭ বছর বাংলাদেশের মানুষদের ওপর অন্যায়ভাবে দমন-নিপীড়ন আর অত্যাচার চালিয়েছে তারা। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। ২৪-এর গণ-অভ্যুত্থানে মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। ভবিষ্যতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না।
৩৮ মিনিট আগে