
রাজধানীর পল্লবীতে শিশু হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
জসীম উদ্দিন বলেন, ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, ১৯ মে সকালে রাজধানীর পল্লবী থানা এলাকার একটি বাসায় হত্যাকাণ্ডের শিকার হয় এক শিশু। ওই দিন সন্ধ্যায় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর সহযোগী স্ত্রী স্বপ্না আক্তারকে তাঁদের ওই বাসা থেকেই সকালে গ্রেপ্তার করেছিল পুলিশ।
এই ঘটনার পরদিন পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা (৫৫)। বৃহস্পতিবার শিশুটিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদিতে দাফন করা হয়।
আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চার্জশিট প্রস্তুত করছি। আগামীকালই (রোববার) আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।’
আরো পড়ুন:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে পুত্রের ছুরিকাঘাতে পিতা মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ৫ নম্বর ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
আগামী দুই বছরের মধ্যে রাজধানীর বর্তমান চিত্র পরিবর্তন করে ঢাকাকে একটি মানসম্পন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করার প্রত্যয় জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
২২ মিনিট আগে
নরসিংদী সদর উপজেলায় ধর্ষণের একটি ঘটনা সালিসে মিটমাট করতে চেয়েছিলেন জেলা বিএনপির কয়েকজন নেতা। এ জন্য বৈঠকও ডাকা হয়। বৈঠকে টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব ওঠায় ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী।
২২ মিনিট আগে
রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্ট ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আড়াই মাসের ব্যবধানে এই ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি ছোড়ার ঘটনা ঘটল। গত শুক্রবার রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি
৩৬ মিনিট আগে