
রাজধানীর পল্লবীতে হত্যাকাণ্ডের শিকার শিশুর কবর হয়েছে তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানে। তার বাবা, ওই আসনের সংসদ সদস্যসহ এলাকাবাসী আজ শুক্রবার কবর জিয়ারতে যান। এ সময় ছোট্ট কবরটি ঘিরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মোনাজাতের মুহূর্তে কান্নার রোল পড়ে যায়, ভারী হয়ে আসে চারপাশ।
আজ জুমার নামাজ শেষে সন্তানের কবর জিয়ারত করেন শিশুটির শোকাহত বাবা, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহসহ স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, কবরের পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে অশ্রুসিক্ত। শিশুটির বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সংসদ সদস্য। একপর্যায়ে সেখানে কান্নার রোল পড়ে যায়। স্বজন ও এলাকাবাসী সশব্দে কাঁদতে থাকেন, কেউ কেউ নীরবে চোখের পানি মুছতে থাকেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া ঘিরে রয়েছে।
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।
মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এ ধরনের নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা।
গত মঙ্গলবার রাজধানীতে শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
গত বুধবার রাত ৯টার দিকে এশার নামাজের পর জানাজা শেষে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

কিশোরগঞ্জের ভৈরবে ঋণের চাপ সহ্য করতে না পেরে হনুফা বেগম (৪৫) নামের তিন সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। আজ রোববার (২৩ আগস্ট) সকালে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে...
২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
৪ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের পর সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতর থেকে দীপ রুদ্র পাল (২২) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
৮ মিনিট আগে
ডিবির দাবি, এসব তথ্য ব্যবহার করে অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক ও অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে প্রাণনাশের ভয় দেখিয়ে বড় অঙ্কের অর্থ আদায়ের ‘অ্যাসাইনমেন্ট’ পান সানি। পরে হামলায় অংশগ্রহণকারী সদস্য সংগ্রহের দায়িত্ব দেন ফাতিন ইসরাক লাবিবকে।
৩৪ মিনিট আগে