
রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে শিশু হত্যার বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবে মেনে নেবে না। বর্তমান সরকার আইন অনুসারে এই বিচার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে ইনশা আল্লাহ। শিশুটির হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করব এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি বা মানুষ এইভাবে শিশু নির্যাতন করার সাহস না পায়।’
আজ শনিবার ত্রিশালে নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি নিরাপদ, রাষ্ট্রীয় এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে।’
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নজরুল পদক-২০২৫ প্রদান করেন প্রধানমন্ত্রী। পুরস্কার হিসেবে ২ লাখ টাকা ও রৌপ্যপদক দেওয়া হয়।
শনিবার বিকেলে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কবির নাতনি খিলখিল কাজী।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আরো পড়ুন:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।
২ ঘণ্টা আগে
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দল না থাকলে পদের কোনো দাম নেই। শৃঙ্খলা না থাকলে কোনো সংগঠন সামনে এগোতে পারে না উল্লেখ করে তিনি দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
নৌপরিবহন অধিদপ্তরের হিসাবে দেশে নিবন্ধিত অভ্যন্তরীণ নৌযানের সংখ্যা প্রায় ২২ হাজার ৩০০। তবে চলমান নৌযান শুমারিতে এরই মধ্যে প্রায় ২ লাখ ৭০ হাজার নৌযান শনাক্ত হয়েছে। অর্থাৎ নিবন্ধিত নৌযানের চেয়ে শুমারিতে পাওয়া নৌযানের সংখ্যা প্রায় ১২ গুণ বেশি। এতে স্পষ্ট হয়েছে, এত দিন
১০ ঘণ্টা আগে
সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি করেন। আর হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন...
১৪ ঘণ্টা আগে