
রাজধানীর পল্লবীর ঘটনাসহ দেশের সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের নেতা–কর্মীরা। মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে নেতা–কর্মীরা ‘তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া’সহ বিভিন্ন স্লোগান দেন।
আজ বৃহস্পতিবার রাত ৯টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের (অস্থায়ী) নিচে প্রাথমিক সমাবেশ শেষে মশাল মিছিল শুরু হয়।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, মিরপুরের পল্লবীর শিশুটি, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাবির ছাত্রী নিপীড়ন ও হত্যার শিকার হয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়ন ঘটে।
এনসিপির এ নেতা আরও বলেন, প্রধানমন্ত্রীকে বলব– এই বিষয়ে দলের থেকে তদন্ত করে সকলকে আটক করতে হবে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। সকল রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন করতে হবে।
ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, আমাদের দেশে নারীদের নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তাঁকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে।
সমাবেশে ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবশক্তির পশ্চিমের সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন—জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় সদস্য তাহমিনা শারমিন জুথি, ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক নুর আমিন খান, যুগ্ম সদস্যসচিব ওয়াহিদুজ্জামান সুমন, পল্লবী থানা এনসিপির প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমা প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। কিন্তু হঠাৎ শুরু হওয়া গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলার আশানুরূপ উন্নতি না হওয়াসহ বিভিন্ন ইস্যুতে ছয় মাস না যেতেই একটু বেকায়দার মধ্যে আছে সরকার। সেই সুযোগ কাজে লাগাতে মাঠে তৎপর বিরোধী দল।
১১ ঘণ্টা আগে
সরকারি তিতুমীর কলেজে দেয়াল লিখন কর্মসূচিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনটির এক নেতা আহত এবং এক নারী সদস্যকে যৌন হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী...
১৪ ঘণ্টা আগে
রাজধানীর দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা একটি দুঃসময় অতিক্রম করেছি। এমন এক অন্ধকার যুগ অতিক্রম করেছি, যেখানে বিরোধী দল করলে বেঁচে থাকার অধিকার ছিল না। বিরোধী মতের মানুষের স্বাভাবিক জীবনযাপন ও বাড়িতে ঘুমানোর অধিকারও ছিল না।’
১৭ ঘণ্টা আগে