
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যার ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার জুমার নামাজের পর পল্লবীতে ওই শিশুর বাসার সামনে বিক্ষোভ শুরু হয়। পরে বেলা ২টার পর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ করা হয়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা শিশু হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। এ সময় তাঁরা নানা স্লোগান দেন।
এক বিক্ষোভকারী বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাত দিন নয়, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি দিতে হবে। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণে এ ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে।
এদিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় সড়কে যান চলাচলে ধীরগতি দেখা গেছে। এতে প্রতিটি রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজীব বলেন, ‘শিশু হত্যার বিচার দাবিতে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করছে। তবে কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা যেন না ঘটে, সে জন্য আমরা সতর্ক রয়েছি।’
গত মঙ্গলবার পল্লবীর একটি ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে আট বছরের ওই শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার প্রধান অভিযুক্ত ও প্রতিবেশী সোহেল রানা বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়।
গতকাল রাতে ওই শিশুর পল্লবীর বাসায় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।
এদিকে ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। গতকালও মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।

১৬ আগস্ট সকালে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা সাগর উপকূলে অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজ কাটার কাজ করছিলেন আলাউদ্দিন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত জাহাজের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
২ মিনিট আগে
ইসমাঈল ও নুমিনা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান।
৫ মিনিট আগে
নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে বেলাব বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে বেলাব থানা।
১০ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ঋণের চাপ সহ্য করতে না পেরে হনুফা বেগম (৪৫) নামের তিন সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। আজ রোববার (২৩ আগস্ট) সকালে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে