
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় বাসায় ঢুকে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গ্রিল কেটে বাসায় প্রবেশ করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। নিহতের নাম সারা রোকসানা পিনু।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকার ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় পরিবারসহ বসবাস করতেন তিনি। ভবনটি তাঁদের নিজস্ব বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। একই সঙ্গে ঘরের মালামাল তছনছ এবং স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাসায় একাই ছিলেন সারা রোকসানা পিনু। তাঁর স্বামী একটি ডেভেলপার প্রতিষ্ঠানের মালিক। তাঁদের দুই স্কুলপড়ুয়া ছেলে তখন বাসার বাইরে ছিল। বিকেলে পরিবারের সদস্যরা ফিরে এসে ঘরের ভেতর তছনছ অবস্থা এবং গৃহবধূকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দক্ষিণখান থানা পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেন এবং আলামত সংগ্রহ করেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশের আলামত পাওয়া গেছে। ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং এটি পরিকল্পিত ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।

আইন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলো ‘জুলাই সনদের’ আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত এক বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান...
১৮ মিনিট আগে
পিংকির গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে। বাবার নাম প্রফুল্ল বিশ্বাস। তিনি রাজধানীর আনোয়ার খান মর্ডানের নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে পিংকিসহ তিনজন থাকতেন।
৩৬ মিনিট আগে
নওগাঁর সাপাহারে দেশের অন্যতম বৃহৎ আমের বাজার এখনো জমজমাট। মৌসুমের শেষ সময়ে এসে বাজারে সরবরাহ কমে যাওয়ায় আমের দাম প্রায় দ্বিগুণ পর্যন্ত বেড়েছে...
১ ঘণ্টা আগে
আজ দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। এ সময় তাঁরা নিহত শেফালী বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
১ ঘণ্টা আগে