
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ডিএসসিসির নগর ভবন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
গত ২৬ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটির ১৪ তম কর্পোরেশন সভায় ২০২৬-২৭ অর্থবছরের ৪০০৪ দশমিক ৬০ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়। ডিএসসিসির ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের পরিমাণ ছিল ৩৮৪১ দশমিক ৩৮ কোটি টাকা। একই অর্থবছরে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৩১৩৮ দশমিক ৭৭ কোটি টাকা।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ সর্বমোট প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০৪ দশমিক ৬০ কোটি টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতির পরিমাণ ৭৩০ দশমিক ৯৩ কোটি টাকা, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৮১৫ দশমিক ৭৪ কোটি টাকা এবং উন্নয়ন বাবদ আয়ের লক্ষ্যমাত্রা ১৪৫৭ দশমিক ৯৩ কোটি টাকা।
ব্যয়ের ক্ষেত্রে ২০২৬-২৭ অর্থবছরে পরিচালন ও মূলধন ব্যয়, উন্নয়ন ব্যয় এবং সমাপনী স্থিতিসহ মোট বরাদ্দ রাখা হয়েছে ৪০০৪ দশমিক ৬০ কোটি টাকা। এর মধ্যে সমাপনী স্থিতি ৫৪০ দশমিক ৫০ কোটি টাকা, পরিচালন ও মূলধন ব্যয় বাবদ বরাদ্দ ১৫৫৯ দশমিক ৬৮ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় বাবদ বরাদ্দ ১৯০৪ দশমিক ৪২ কোটি টাকা।
বাজেট ঘোষণার সময় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘আমরা চেষ্টা করেছি উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেট প্রণয়ন না করে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করতে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সম্মানিত নগরবাসীর উপর অতিরিক্ত করারোপ বা কর হার বৃদ্ধি না করে বরং সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির জন্য নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি করা হয়েছে। ক্ষেত্রমতে বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে।’
মো. আবদুস সালাম আরও বলেন, ‘সিটি কর্পোরেশনের অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধাদি ও সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ বাস্তবায়নের ধাপ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।’
নাগরিকদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই বাজেট কেবল আয়-ব্যয়ের একটি হিসাব নয়; এটি সম্মানিত করদাতাদের অর্পিত পবিত্র দায়িত্ব ও আস্থার প্রতিফলন। এই বাজেটের প্রতিটি টাকা জনগণের কল্যাণে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতার সঙ্গে ব্যয় করার অঙ্গীকার ব্যক্ত করছি।’
বাজেট বাস্তবায়নে প্রশাসক বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার বিভাগ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, গণমাধ্যম, সুশীল সমাজ, ব্যবসায়ী সম্প্রদায় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

অবৈধভাবে ইতালি যাবার পথে দালালদের ৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি সোহাগ মুন্সীর। আরও ২৭ লাখ টাকা দিতে দেরি হওয়ায় গুলি করে হত্যার পর গুম করা হয়েছে তার মরদেহ। এই খবর পেয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে টাকা ফেরতের আশ্বাস দিলে তাঁকে অবমুক্ত করা হয়। তবে অধ্যক্ষের দাবি, আর্থিকভাবে অসচ্ছল কিছু পরীক্ষার্থীর ব্যয় সমন্বয়ের উদ্দেশে অতিরিক্ত টাকা আদায়
১৩ মিনিট আগে
সিলেট নগরীর মীরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বেতারের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ওসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় একই নাম ও একই শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে দুটি মাধ্যমিক বিদ্যালয়। এতে প্রশাসনিক জটিলতার পাশাপাশি বিপাকে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। একই পরিচয়ে দুটি প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় শিক্ষা কার্যক্রম, বোর্ডের তথ্য, সরকারি...
৩৩ মিনিট আগে