
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘আপদে-বিপদে দুর্গত সময়ে সব সময় আমরা আপনাদের পাশে থাকব। সর্বোপরি বড় কথা হলো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আপনাদের ম্যান্ডেটপ্রাপ্ত। তাই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক। এ জন্য ছুটে এসেছি আপনাদের মাঝে।’
আজ বুধবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গত মানুষকে সহযোগিতা ও বরাদ্দ দেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। নির্দেশ অনুযায়ী বরাদ্দ পাঠিয়েছি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সরেজমিনে সাতকানিয়ার পরিস্থিতি দেখার জন্য। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ভবিষ্যতে কী কী করতে হবে, তা দেখতে বলেছেন।’
ত্রাণমন্ত্রী বলেন, ‘আমি আসার পথে দেখেছি, অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে ঢেউটিন দেওয়া হবে, গৃহনির্মাণ মঞ্জুরি দেওয়া হবে। যাতে ক্ষতিগ্রস্ত লোকজন ঘর নির্মাণ করতে পারেন।’
আসাদুল হাবিব দুলু আরও বলেন, ‘আমরা সব সময় জনগণের পাশে রয়েছি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। প্রশাসন আপনাদের পাশে রয়েছে। যেসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা মেরামত করে দেব, শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে সেগুলো মেরামত করে দেব। আপনারা কোনো ভয় করবেন না, চিন্তা করবেন না।’
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান, বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, মুজিবুর রহমান, জামাল হোসেন, জসিম উদ্দিন আব্দুল্লাহ, মোহাম্মদ রফিক প্রমুখ।

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার বারখাইন ইউনিয়নের লাবিবা কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
১ মিনিট আগে
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণের পর হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি হচ্ছেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাব্বির মিয়া (২১)|
৩ মিনিট আগে
সন্তানদের মানুষ করতে জীবনের সবটুকু উজাড় করে দিয়েছিলেন তাঁরা। অভাবের সংসারে কষ্ট সহ্য করে পাঁচ ছেলে ও পাঁচ মেয়েকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন, আলাদা সংসার গুছিয়ে দিয়েছেন। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই বাবা-মায়ের ঠাঁই হয়েছে দারিদ্র্য, অসুস্থতা আর অবহেলার মধ্যে। এখন দুবেলা খাবারের জন্যও...
৬ মিনিট আগে
রাজশাহীর পবা উপজেলার তালগাছি এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় এক নারীকে কুপিয়ে আহত করে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকার অটোরিকশাচালক মো. ফরহাদ ও নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম।
১০ মিনিট আগে