চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার উপজেলার বারখাইনের ইউনিয়নের লাবিবা কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
আজ বুধবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াছিন আরাফাত (২৬), আল মামুন তুষার হেলিটন (৩১) ও মো. মানিক প্রকাশ কসাই মানিক (৪৫)। সবাই কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকার বাসিন্দা এবং আন্তজেলা ডাকাত দলের সদস্য।
পুলিশ জানায়, গত ২৯ জুন রাতে আনোয়ারার বারশত বণিকপাড়া সত্যরঞ্জন চৌধুরী বাড়ির দীপক মালাকারের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, খামারের পাঁচটি গরুসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার পরদিন দীপক মালাকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ সিসি ফুটেজে শনাক্ত ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে।
পরে তাঁদের স্বীকারোক্তিতে ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ-১১-৪৩৬১), একটি লোহার তৈরি ছোরা, একটি লোহার তৈরি তালা ভাঙার কাটার ও একটি তালা ভাঙার রড জব্দ করে।
ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার পর থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানের সিসিটিভির ফুটেজসহ প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে ৯টির বেশি ডাকাতি, চুরি ও অস্ত্র মামলা রয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে পড়েছে সেটি নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
৬ মিনিট আগে
সৌদি আরবে রেসিং কারের চাপায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।
২৩ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। রোববার বিকেলে উপজেলার দত্তপাড়া এলাকার রেললাইনের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিমে রেলসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
২৬ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ...
১ ঘণ্টা আগে