
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাগা এলাকার পাহাড় থেকে একটি বন্য হাতি পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভারী বর্ষণের ফলে নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফের নাইট্যংপাড়ার পাহাড় থেকে একটি বন্য হাতি ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যায়। হাতিটির পেছনের পা এবং বুকে ক্ষত হয়েছে। এই খবর শুনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সঙ্গে করা হয়, হাতিটিকে সুস্থ করে তোলার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।’
আজ শনিবার টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ হাতিটি দুর্ঘটনায় পড়ে।
আতিকুর রহমান বলেন, ‘এর পরে আমি আহত হাতিটির চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি। স্থানীয় প্রশাসন, বন বিভাগের কর্মকর্তারা এবং প্রাণী অধিদপ্তরের চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে গেছেন। হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।’
আতিকুর রহমান বলেন, ‘স্থানীয় প্রশাসন আমাকে জানিয়েছে, বন্য হাতিটির পা ও বুকে ক্ষত স্থানে সেলাই দেওয়া হয়েছে। বন বিভাগ, পুলিশ বিভাগসহ স্থানীয় প্রশাসন সবাই মিলে হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছে বলে আমাকে জানানো হয়েছে। হাতিটির পেছনের দুইটি পা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেটেও ক্ষত হয়েছে।’

নেত্রকোনার দুর্গাপুরে কংস নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। রোববার বিকেলে কাকৈরগড়া ইউনিয়নের ভাউরতলা গ্রামে আয়োজিত কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। ভুক্তভোগীরা বাড়িঘর ও জমি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
৪ মিনিট আগে
চট্টগ্রামে ৫ জুলাই ভোর ৬টা থেকে ১২ জুলাই বেলা ৩টা পর্যন্ত সাত দিনে ১ হাজার ৩৫৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরের বিভিন্ন এলাকায় নতুন করে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
৮ মিনিট আগে
টানা এক সপ্তাহের ভারী বর্ষণের পর বৃষ্টি কিছুটা কমলেও আজ রোববার ভোর থেকে আবারও টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে। পানিবন্দী মানুষের এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশুদ্ধ পানি ও শুকনা খাবার। বন্যা শুরু হওয়ার পর থেকে সরকারি-বেসরকারি ত্রাণ...
১৪ মিনিট আগে
নওগাঁর পোরশায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও শেখ হাসিনার বিচার না হলে বিএনপি সরকারের পতন ঘটবে। একই অনুষ্ঠানে তিনি বন্যা, বিচার ও আঞ্চলিক রাজনীতি নিয়েও বক্তব্য দেন।
১৮ মিনিট আগে