
নেত্রকোনার দুর্গাপুরে কংস নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। আজ রোববার বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ভাউরতলা গ্রামে কংস নদীর পাড়ে আয়োজিত এ কর্মসূচিতে আশপাশের কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, নদীভাঙনে তাদের বাড়িঘর ও জমিজমা হুমকির মুখে পড়েছে। দ্রুত বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
মো. হেলাল উদ্দিন নামের এক ভুক্তভোগী বলেন, `আমার বাড়ি ভেঙে নদীতে গেছেগা। নদী ঘেঁষে আমার ঘরের পালা। আমি আমার স্ত্রী-সন্তান নিয়া আতঙ্কে আছি। আমাদের বাড়ি-ঘর বাঁচান, আমাদের বাঁচান।'
জামাল উদ্দিন নামের আরেক ভুক্তভোগী বলেন, `আমরা গরিব মানুষ। বাড়ি ভেঙে গেলে আর নতুন করে করতে পারি না। গত বছরও এইদিকে দশটা বাড়ি ভাঙছে। আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে নজর দেবেন।'
স্থানীয় বাসিন্দা মীর নুরুল আমিন বলেন, `বিগত ৩০ বছর ধরে ভাঙতে ভাঙতে সব জমি বিলীন করে আজ এই নদী এখানে পর্যন্ত চলে এসেছে। আমাদের গ্রাম রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য আমরা আমাদের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার মহোদয়ের কাছে অনুরোধ করছি।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন,`ভাঙনের বিষয়টি দেখার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। গ্রামবাসী মানববন্ধনের স্মারকলিপি দিলে আমরা তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেব।'

রাজশাহীর মোহনপুরে আব্দুর রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে যৌথ অভিযানে বাবা-ছেলেকে আটক করা হয়। র্যাব জানায়, গত ২৭ জুন আম চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুর রাজ্জাক নিহত হন।
২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ও বাড়বকুণ্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসেম আলী এ তথ্য নিশ্চিত করেন।
৫ মিনিট আগে
বরিশাল নগরীতে সাতটি শিয়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বন বিভাগ। মামলার এজাহার রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া হয়। আদালত সেটি গ্রহণ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
১১ মিনিট আগে
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগ, ৭৫ শতাংশ পদ সংরক্ষণ নীতি সংশোধন করে শতভাগ পদ সংরক্ষণ এবং প্রয়োজনে ই-রিকুইজিশনের মাধ্যমে শূন্যপদ সংগ্রহপূর্বক দ্রুত সময়ের মধ্যে শতভাগ নিয়োগের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রার্থীরা।
২৩ মিনিট আগে