
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি জামে মসজিদ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে সদরঘাট থানাধীন ওই জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একই দিন রাতে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. আরিফ (৩৬) ও মো. সুমন (৩৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান মসজিদে তাঁর কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। পরে আসরের নামাজ শেষে তিনি কক্ষে ফিরে দেখেন টাকা নেই। রাত সাড়ে ৯টার দিকে তিনি সদরঘাট থানায় লিখিত অভিযোগ করেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে এবং চুরি হওয়া অর্থের বড় অংশ উদ্ধার করে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে আরিফের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা এবং সুমনের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে আরিফকে শনাক্ত করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমনকে আটক করা হয়।

মাইকিং করে রাতভর খোঁজাখুঁজির পরও মেলেনি কোনো সন্ধান। রংপুরের তারাগঞ্জে নিখোঁজ হওয়ার এক দিন পর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর (৯) মরদেহ বাড়ির অদূরের একটি পাটখেত থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামে ডালিয়া সেচ ক্যানেলের পাশে পাটখেতে শিশুটির
১৫ মিনিট আগে
ভারতে পাচারকালে যশোরে ৭ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা। শনিবার (২০ জুন) ভোররাতে যশোর-নড়াইল মহাসড়কের যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৩৫ মিনিট আগে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাটে তিস্তা নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী অভিযোগ করেন, তিস্তা মহাপরিকল্পনার নামে সরকার লোক দেখানো কার্যক্রম চালাচ্ছে, কিন্তু বাস্তবায়নের জন্য
১ ঘণ্টা আগে
ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সে জন্য সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
১ ঘণ্টা আগে