
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাটে তিস্তা নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী অভিযোগ করেন, তিস্তা মহাপরিকল্পনার নামে সরকার লোকদেখানো কার্যক্রম চালাচ্ছে, কিন্তু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট ও সুনির্দিষ্ট রূপরেখা নেই।
শনিবার দুপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার কৃতিত্ব আমরা নিতে চাই না। সরকার নিজেই কৃতিত্ব নিক, তবে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করুক। আন্দোলন হয় তিস্তায়, কিন্তু বাজেট যায় পদ্মায়।’
সংসদ সদস্য মাহাবুবুল আলম সালেহী আরও বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে অব্যবহৃত অর্থ পড়ে রয়েছে। সেখান থেকে বরাদ্দ দিয়ে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা উচিত এবং তিস্তাপাড়ের মানুষের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, তিস্তা বাঁচাও আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিরা বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। কিন্তু চলতি বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য কোনো সুস্পষ্ট বরাদ্দ বা পরিকল্পনা না থাকায় তিস্তাপাড়ের মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘রংপুর অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’

মানববন্ধনে তিস্তার পানিতে নেমে হাজারো মানুষ অংশ নেন এবং দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, জামায়াতের ঢাকা মহানগর মজলিশে শুরার সদস্য আনোয়ারুল ইসলাম রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মাছ ধরা শুরুর প্রথম সাত ঘণ্টায় এ কেন্দ্রে ২৮ হাজার ৮৬৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবতরণ হয়েছে। এসব মাছের বিপরীতে ব্যবসায়ীদের কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৯৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
১৮ মিনিট আগে
শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—মজিবর রহমান মজিবের নিঃশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে করা মামলার বাদী সিআইডির পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা।
২৩ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পদত্যাগ দাবিতে মঙ্গলবার দুপুরে একদল চিকিৎসক পরিচালকের কক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ড্যাব নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
৩২ মিনিট আগে