
চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিংবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. এরশাদ উদ্দিন বলেন, ‘চাঁদপুরের সাংবাদিকেরা অভিজ্ঞ। তারপরও বর্তমান সময়ে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি অংশগ্রহণকারী সবাই গুরুত্বসহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং পেশাগত কাজে এর ইতিবাচক প্রয়োগ করবেন।’
প্রশিক্ষণ কর্মশালায় জেলা সদরে কর্মরত জাতীয় গণমাধ্যম ও স্থানীয় দৈনিক পত্রিকার বিভিন্ন পর্যায়ের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।
প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান অংশগ্রহণকারীদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং, গুগলের নোটবুক এলএম, এআই ব্যবহার করে লেখা, ছবি ও ভিডিও তৈরি এবং গুগল ট্রেন্ডস ও গুগল ট্রেন্ডিং টুলসের কার্যকর ব্যবহার নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

গতকাল বুধবার দুপুরে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন আবু বকর মৃধা। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। আজ সকালে গ্রামের এক ব্যক্তি পরিত্যক্ত একটি ভিটার বীজতলার পাশে আবু বকরের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের জানানো হলে তারা এসে আবু বকরের মরদেহটি শনাক্ত করেন...
১৮ মিনিট আগে
নারায়ণগঞ্জে গ্যাসের সংকট এবং চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস মিলছে না। অনেকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। গ্যাসসংকট ছড়িয়ে পড়েছে শিল্প কারখানাতেও। গ্যাসের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ব্যাহত...
২১ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি স্থগিতের প্রতিবাদে রেললাইন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। সাড়ে তিন ঘণ্টা পর জেলা প্রশাসন ও রেল কর্মকর্তাদের প্রতিশ্রুতির ভিত্তিতে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
২৪ মিনিট আগে
রাজধানীর ফার্মগেটে আলোচিত ‘টিপ-কাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক চার বছর পর চাকরি ফিরে পেয়েছেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।
২৮ মিনিট আগে