
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাস ও ফলবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১২ মে) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্ভারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে আসা দ্রুতগামী একটি ফলবোঝাই পিকআপকে নাজিরহাট কুম্ভারপাড়া এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশ থামার সংকেত দেয়। পুলিশের সিগন্যাল পেয়ে চালক হঠাৎ ব্রেক করলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় বাসচালকসহ কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর চড়াও হয় এবং ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে মারধরের ঘটনাও ঘটে।

তবে নাজিরহাট হাইওয়ে থানার পরিদর্শক মোবারক হোসেন বলেন, ‘আমরা নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে মহাসড়কে গাড়ি তল্লাশি করছিলাম। ফলবাহী পিকআপটিকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখানে পুলিশের কোনো গাফিলতি ছিল না।’
পুলিশের গাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘কোথাও কিছু হলে সব দায় পুলিশের ওপরই পড়ে। কিছু সুযোগসন্ধানী লোক পরিস্থিতি কাজে লাগিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে আমাদের গাড়ির গ্লাস ভেঙে গেছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন পরিষদের নবনির্মিত মার্কেটের পজিশন বরাদ্দ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার টেবুনিয়া বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের
৯ মিনিট আগে
গাইবান্ধা সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখকেরা অভিযোগ করেছেন, চাঁদাবাজি, হুমকি ও মবের শিকার হচ্ছেন তাঁরা।
১৯ মিনিট আগে
গতকাল সোমবার রাতে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস-সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করেন কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা।
২৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে এক ভিক্ষুকের মৃত্যুর পর তাঁর পাঞ্জাবির পকেটে মিলেছে ৭০ হাজার ৮৬০ টাকা। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। মৃত ভিক্ষুকের নাম আবুল হোসেন (৬৫)। আজ মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
৪২ মিনিট আগে