
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথ খুনের মামলায় চাঞ্চল্যকর মোড়। উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে অভিযুক্ত রাজ সিংকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ ও এসটিএফ-এর যৌথ দল। এই হাই-প্রোফাইল খুনের মামলায় রাজ সিংয়ের গ্রেপ্তারি নিয়ে বর্তমানে দুই রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অযোধ্যা হাইওয়ের কাছ থেকে একটি যৌথ অভিযানের মাধ্যমে রাজ সিংকে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, রাজ সিং একজন পেশাদার শুটার। চন্দ্রনাথ রথ খুনের নেপথ্যে থাকা মূল ষড়যন্ত্রকারীদের সঙ্গে রাজের সরাসরি যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পর থেকেই তাঁর অপরাধের রেকর্ড এবং ব্যক্তিগত জীবনের ওপর কড়া নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় ও রাজ্য এজেন্সিগুলো।
রাজ সিং উত্তরপ্রদেশের বালিয়া জেলার সদর কোতোয়ালি এলাকার আনন্দ নগরের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে, তিনি প্রায়ই বিজেপির পতাকা লাগানো কালো স্করপিও গাড়িতে যাতায়াত করতেন। এলাকায় তাঁর রাজনৈতিক প্রভাব সর্বজনবিদিত।
রাজ সিং উত্তরপ্রদেশ অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার সাধারণ সম্পাদক। এর আগে তিনি বালিয়া নগর পালিকা পরিষদের নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। চলতি বছরেই তিনি চিলকাহার ব্লক থেকে ব্লক প্রমুখ পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।
তদন্তকারীদের নজরে এসেছে, রাজ সিংয়ের সঙ্গে বেশ কয়েকজন প্রথম সারির রাজনৈতিক নেতার ছবি, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রাজের আটকের পর তাঁর পুরোনো অপরাধের খতিয়ানও সামনে আসছে। প্রায় ছয় বছর আগে বালিয়াতেই এক শারীরিক প্রতিবন্ধী ডিম ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন। চন্দ্রনাথ রথ খুনের ষড়যন্ত্রের সঙ্গে এই পুরোনো অপরাধী সত্তার কোনো যোগ আছে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, এই খুনের মামলাটি ইতিমধ্যেই সিবিআই তদন্ত করছে। একটি সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে।
যদিও রাজ সিংয়ের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। রাজের মা জামবন্ত্রী সিং, যিনি বালিয়া প্রধান ডাকঘরের কর্মী, দাবি করেছেন যে তাঁর ছেলেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। তাঁর দাবি অনুযায়ী, রাজ লখনউতে এক বিজেপি নেতার মেয়ের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথেই তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন রাজ বালিয়াতেই উপস্থিত ছিলেন এবং সিসিটিভি ফুটেজ চেক করলে তার সত্যতা প্রমাণিত হবে বলে দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা মূলত রাজপুত জনগোষ্ঠীর একটি উগ্রবাদী সংগঠন। করনি সেনার সঙ্গে তাদের যোগ রয়েছে। তারা প্রায় সময় বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে হিন্দু ঐতিহ্য সংবলিত নাম রাখার দাবি-দাওয়া তুলে থাকে। এ ছাড়া বিজেপি বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্থানীয় নেতাদের পাশে এই সংগঠনের নেতাদের প্রায়ই দেখা যায়।
শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীর খুনের ঘটনায় এই আটক রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, সিবিআই জেরায় রাজ সিং খুনের প্রকৃত কারণ ও নেপথ্যের কুশীলবদের বিষয়ে কী তথ্য দেয়।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সব সরকারি স্কুলে শিক্ষার্থীদের জন্য বাইবেলের গল্প পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৫০ লাখ সরকারি স্কুল শিক্ষার্থীকে এখন থেকে বাধ্যতামূলক বাইবেল পড়তে হবে। তবে এই পদক্ষেপের পর দেশটির চার্চ...
৬ মিনিট আগে
ইতালির রাজধানী রোমের পিনেতা সাচ্চেত্তি এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে এক প্রবাসী বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় ২৬ জুন (শুক্রবার) দিবাগত গভীর রাতে অরেলিও অঞ্চলের ভায়া মন্তিমিও সড়কের ৩৫ নম্বর ভবনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
২ ঘণ্টা আগে
আমার ভালোবাসা, আমাদের মেয়ে বড় হলে তাকে আমি জানাব, তুমি কীভাবে তাকে বাঁচিয়েছ। তাকে বলব, কীভাবে তুমি আমাদের মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছ। শেষ নিশ্বাস পর্যন্ত তুমি তাকে বুকে আগলে রেখেছিলে, তাকে জানাব, তুমি কতটা সাহসী নারী ছিলে।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৩৬০ জন। দেশটির সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানা যায়, ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে ধ্বংসস্তূপের কাছে
৬ ঘণ্টা আগে