
বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ হস্তান্তরের দাবিতে ভুখা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।
আজ মঙ্গলবার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিলটি কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে রূপাতলী বাস স্ট্যান্ডের গোলচত্বর এলাকা প্রদক্ষিণ করে। কর্মসূচিতে শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন।
ভুখা মিছিল শেষে নগরের রূপাতলী গোলচত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সরদার।
সমাবেশে বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ পাওয়ার পর দীর্ঘ এক সপ্তাহ ধরে শ্রমিক-কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বকেয়া পাওনা পরিশোধ না হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। বক্তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা শাখার সদস্য মো. বেল্লাল হোসেন গাজী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান এবং গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত।

নওগাঁর বনভূমি এখন দখল ও গাছখেকো চক্রের কবলে। দিনরাত নির্বিচারে গাছ কেটে উজাড় করা হচ্ছে সরকারি বনাঞ্চল, আর দখল হওয়া জমিতে গড়ে উঠছে বসতবাড়ি। ইতিমধ্যে কয়েক শ একর বনভূমি দখল হয়ে গেলেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে মাছ ধরায় নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা। তাঁরা বলছেন, নিষেধাজ্ঞা মানতে চান। এ জন্য বিকল্প পেশার ব্যবস্থার পাশাপাশি সরকারের নগদ প্রণোদনা ও খাদ্যসহায়তা দেওয়া দরকার বলে জানান তাঁরা।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তালহা স্পিনিং মিলের শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
৮ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পৌরসভার কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সৈয়দপুর শহরের পাঁচমাথাসংলগ্ন সোহেল রানা মোড় এলাকায় এ সংঘর্ষ হয়।
৮ ঘণ্টা আগে