
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম হত্যার তদন্তের জন্য নেপালে গিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দল। ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে চারজনের দলটি আজ শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে ঢাকা ছাড়ে।
কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা দেওয়ার আগে ডিবিপ্রধান সকাল ১০টার দিকে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি৷ এ ছাড়া হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর অন্য আসামিরাও নেপালে যেতে পারেন। পাশাপাশি গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই সব তথ্যও ক্রসচেক করা হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অনেক সন্ত্রাসী কাঠমান্ডুকে ব্যবহার করছে। এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনও কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে চলে গেছেন। এমন আরও আসামিদের বিষয়েও তথ্য পাচ্ছি। সব দিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।’
হারুন বলেন, ‘আগেও শীর্ষ সন্ত্রাসীরা নেপালে পালিয়ে থেকেছে। তদন্তের কাজেই আমরা নেপালের কাঠমান্ডু যাচ্ছি। নেপালের পুলিশের কাছে তদন্তে সহযোগিতা চাইব।’
এই তদন্ত দলে হারুনসহ ডিবির তিন সদস্য ও ন্যাশনাল ক্রাইম ব্যুরোর (এনসিবি) এক সদস্য রয়েছেন।
কলকাতা পুলিশ বলছে, এমপি আনার খুনের ঘটনায় তদন্তের এই পর্যায়ে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ একটি তদন্ত দল গঠন করেছে। খুন হওয়া এমপির জামাকাপড়, মাথার খুলি, হাড় খুঁজে পাওয়ার ব্যাপারে সিআইডির গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা দুই ভাগে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন।
এরই মধ্যে কলকাতার পুলিশের একটি দল নেপালে গেছে। তাছাড়া তাদের হেফাজতে থাকা এই হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন ‘কসাই’ জিহাদ হাওয়লাদারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সিয়ামকে খুঁজতে নেপালের পুলিশের সঙ্গে দেশটিতে যৌথ অভিযানে অংশ নিচ্ছে তারা।
টানা তিনবারের এমপি ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান। পরে তিনি নিখোঁজ হন। একপর্যায়ে খবর পাওয়া যায়, চোরাচালানের ২০০ কোটি টাকার সোনা নিয়ে দ্বন্দ্বে ১৩ মে তিনি সেখানে খুন হয়েছেন। এই হত্যার পরিকল্পনা করেন তাঁর যুক্তরাষ্ট্রপ্রবাসী বন্ধু আক্তারুজ্জামান শাহীন।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৯ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬