সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল এলাকার সোহানুর রহমান ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়ার ঘটনায় চার মানব পাচারকারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে সোহানের বাবা ছালিকুর রহমান দিরাই থানায় মামলাটি করেন।


হাওর-অধ্যুষিত জেলা সুনামগঞ্জের যোগাযোগ বঞ্চনা দূর করতে দিরাই ও শাল্লা উপজেলার মধ্যে সরাসরি সড়ক নির্মাণ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। এটি মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের একটি অংশ। প্রকল্পটি বাস্তবায়িত হলে সুনামগঞ্জ থেকে দিরাই-শাল্লা ও হবিগঞ্জ হয়ে রাজধানী ঢাকার সঙ্গে সড়ক...

সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা কমিটির সহসভাপতি মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় কালনী নদীতে তাঁর লাশ পাওয়া যায়।

সিলেট নগরীতে দিরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপি কর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।