
সিলেট নগরীতে দিরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপির কর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে নগরীর সুবিদবাজারের লন্ডনি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।
জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, ‘প্রদীপ রায়কে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাঁকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারিতে দিরাইয়ের জারুলিয়া জলমহাল নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হন। ওই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হলেও চার্জশিটে তিনি অব্যাহতি পান। ২০২১ সালে ভাটিপাড়া জলমহাল নিয়ে সংঘর্ষের মামলায়ও তাঁর নাম রয়েছে।
গত ১৫ বছর ধরে প্রদীপ রায় দিরাই-শাল্লা এলাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর ভাই বিশ্বজিৎ রায় দিরাই পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হন।
সরকার পরিবর্তনের পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সিলেট শহরে অবস্থান নিশ্চিত হয়ে বিএনপির কর্মীরা স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে