
সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাহবুব আলম চৌধুরী (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে দিরাই-মদনপুর সড়কের দিরাই ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে তিনি দুর্ঘটনাকবলিত হন, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত মাহবুব শাল্লা উপজেলার শাল্লা গ্রামের মৃত গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, দিরাই ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল ও এক আরোহীকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাহবুব আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা কেউ নিশ্চিত করতে পারেননি।
স্থানীয় ব্যবসায়ী নিশি দাস বলেন, মাহবুব দিরাই-মদনপুর সড়কের কর্ণগাঁও বাজারে আয়মান ফার্মেসি নামে একটি ওষুধের দোকানের ব্যবসা করতেন। স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে দিরাই পৌর সদরের মজলিশপুর গ্রামে বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার রাতে ফার্মেসি বন্ধ করে নিজের মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।
দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মোছা ভূঁইয়া বলেন, ‘পথচারীদের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে যাই।’
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের মরদেহ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। আমরা ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছি।’

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে