সারা দেশসিলেট বিভাগ
সুনামগঞ্জশান্তিগঞ্জ
সুনামগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসির মিয়া ফের গ্রেপ্তার
গ্রেপ্তার আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ধামোদরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, মারামারি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ভূমধ্যসাগরে নৌকাডুবি: সুনামগঞ্জের নিখোঁজ ৭ যুবকের পরিবারে আহাজারি
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে ভূমধ্যসাগরে ৯ বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ জনকে উদ্ধার করা হলেও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৭ যুবকের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তাঁরা মৃত্যুবরণ করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডাকপত্র নিয়ে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল দুই কর্মচারীর
সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেট কারে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কলস এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে












