
সুনামগঞ্জের দিরাইয়ে তল্লাশির সময় ট্রাকে করে এক পুলিশ সদস্যকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতেরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কের দিরাই থানাধীন শরীফপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ডাকাতদের ট্রাকটি দুর্ঘটনায় পড়ার পর শান্তিগঞ্জ থানা-পুলিশ ওই পুলিশ সদস্যকে উদ্ধার এবং দুই ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভান্ডা গ্রামের নূরুল আমিন (৩৮) এবং টাঙ্গাইলের ব্রাহ্মণখোলা গ্রামের শাহ আলম (৪০)।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুই ডাকাতের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে মামলা করেছে।
পুলিশ জানায়, দিরাই থানাধীন শরীফপুর এলাকায় রাত সাড়ে ১২টার দিকে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে দিরাই থানার টহল পুলিশ তল্লাশি করতে যায়। সন্দেহজনক ট্রাকটির ওপরে উঠে মামুন নামের এক পুলিশ সদস্য তল্লাশি করছিলেন। নিচে দাঁড়ানো ছিলেন আরেক পুলিশ সদস্য। এ সময় ডাকাত দল ট্রাকের ওপরে থাকা পুলিশ সদস্যকে নিয়ে দ্রুত ট্রাক চালাতে শুরু করে। এই দৃশ্য দেখে নিচে দাঁড়িয়ে থাকা পুলিশ প্রথমে ট্রাকের পেছনে দৌড়াতে থাকেন এবং চিৎকার করতে থাকেন। কিন্তু দ্রুতগতির ট্রাকটিকে নাগাল না পেয়ে তিনি তাৎক্ষণিক বিষয়টি দিরাই, শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর থানা-পুলিশকে জানান। শান্তিগঞ্জ থানা-পুলিশ খবর পেয়েই সুনামগঞ্জ-সিলেট সড়কে কয়েকটি স্পটে চেকপোস্ট বসিয়ে দেয়।
এদিকে পুলিশকে অপহরণ করে পালানোর সময় দ্রুতগতির ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এ সময় ট্রাক থেকে পালাতে গিয়ে ডাকাত দলের সদস্য ট্রাকচালক ও তার সহকারী আহত হয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পাশে চেকপোস্ট বসানো পুলিশ খবর পেয়ে দ্রুত এসে দুজনকে আটক করে। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, দিরাইয়ে পুলিশকে অপহরণ করে পালানোর সময় ডাকাত দল শান্তিগঞ্জে প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে নিজেরা দুর্ঘটনার মুখে পড়ে। এতে তারা আহত হয়। এ সময় চেকপোস্টে থাকা পুলিশ তাদের আটক করে। তাদের কাছ থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অপর কয়েকজন ডাকাত পালিয়ে গেছে।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আটক দুই ডাকাত আন্তজেলা ডাকাতদলের সদস্য। তাঁদের বিরুদ্ধে দিরাই থানার এসআই মোহন বাদী হয়ে পুলিশ অপহরণ, ডাকাতি ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দুজনের নাম উল্লেখসহ ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। পলাতক ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ এ কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। হামলায় পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে...
৫ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৫ ঘণ্টা আগে