সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। মৃত দুই ভাইবোন হলো চকিয়াচাপুর গ্রামের কৃষক মো. সারোয়ার মিয়ার শিশু শ্রেণিতে পড়ুয়া ছেলে আব্দুল সাহাদ (৬) ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নাদিয়া আক্তার (৯)।


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষায় নতুন বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া-ইসিএ)

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় টানা বৃষ্টির ফলে হাওরের কাঁচা ধান ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফসল রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে এ অঞ্চলের কয়েক হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গিয়ে বড় ধরনের ক্ষতি হবে।

সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর প্রাক্তন স্বামী আক্তার হোসেনকে আটক করা হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।