‘পোলাপাইনরে কেমনে ভাত খাওয়াইমু ওই চিন্তাত আছি। আর ঈদের কাপড় তো ওখন আমার লাগি দুঃস্বপ্ন বাবা’—ঢলের পানিতে সব ফসল তলিয়ে যাওয়ার পর এভাবেই দুঃখের কথা বলছিলেন কেজাউড়া গ্রামের আয়ন নেছা। সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরে যেসব কৃষক পরিবারের শতভাগ ফসল তলিয়ে গেছে এই নারী তাঁদেরই একজন।
আয়ন নেছার পরিবারের সদস্যসংখ্যা ১০ জন। পাঁচ ছেলে, তিন মেয়ে আর বৃদ্ধ স্বামী নিয়েই তাঁর পরিবার। পরিবারের আয়ের উৎস হাওরের একমাত্র ফসল বোরো ধান। এই ধান চাষ করেই সারা বছর চলে তাঁদের। বিকল্প কোনো আয় নেই, নেই কোনো সহায়সম্পদ। সেই ফসল হারিয়ে এখন নিঃস্ব তাঁরা।
আয়ন নেছার মতোই ঈদের আনন্দ মলিন সুনামগঞ্জের হাওর, অধ্যুষিত চার উপজেলা—তাহিরপুর, ধর্মপাশা, দিরাই ও শাল্লার ২৩ হাজার পরিবারের।
দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের কৃষক আইয়ুব আলীর (৭০) পরিবারটা বেশ বড়। সাত সন্তান ও নাতি-নাতনির ভরণপোষণের জন্য হাওরের বোরো ফসলের ওপরই নির্ভরশীল তিনি। এবার বন্যায় সব ফসল হারিয়ে এত বড় সংসার কীভাবে চলবে, সেই চিন্তা ঘুরছে মাথায়। এর মধ্যেই একদিকে ঋণের চাপ, অন্যদিকে নাতি-নাতনিদের ঈদের কাপড় কেনার বায়না—সব মিলিয়ে দিশেহারা প্রায় আইয়ুব আলী।
একই হাওরে চাষাবাদ করেছিলেন উপজেলার বকশিপুর গ্রামের মাসুক মিয়া। তিনি ঈদের কথা ভাবতেই পারছেন না, যদিও বাচ্চাদের কাপড় দেওয়ার বায়না আছে। ফসল হারিয়ে এখন ঋণ পরিশোধ আর সামনে কীভাবে চলবেন, তা নিয়ে চিন্তায় আছেন এই কৃষক।
সম্প্রতি ভারতের মেঘালয়ে ও চেরাপুঞ্জিতে কদিনের টানা ভারী বর্ষণে পানির ঢল নেমেছে বাংলাদেশের সুনামগঞ্জের হাওরাঞ্চলে। এতে বানের জলে ভেসে গেছে ১৫টি হাওরের ফসল।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫