সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিশ্বম্ভরপুর উপজেলার ভাগুয়া গ্রামের বাসিন্দা তারা মিয়া বুধবার সন্ধ্যায় পোষা তিনটি মহিষ জামালগঞ্জের হরিনগর গ্রামসংলগ্ন নদীর তীরে বেঁধে রেখে বাড়ি যান। পরদিন বৃহস্পতিবার সকালে মহিষ আনতে গিয়ে দেখতে পান, একটি মহিষ নিখোঁজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার এশার নামাজের সময় মজিবুর রহমান বাড়ির পাশের মসজিদে যান। তিনি নামাজরত অবস্থায় থাকাকালে তাঁর বড় ভাই লুৎফুর রহমান মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে মজিবুর রহমান ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ এলাকায় একটি মরিচখেত থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধকালে ব্যবহৃত একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।